SPRINKLER IRRIGATION SYSTEM

স্প্রিংলার ইরিগেশান সিষ্টেম (SPRINKLER IRRIGATION SYSTEM):

স্প্রিংলার ইরিগেশান সিষ্টেম (Sprinkler Irrigation System) কৃষি জমি বা বাগানে পানি সেচ দেওয়ার একটি আধুনিক পদ্ধতি। কার্যত এ পদ্ধতিতে জমি বা বাগানে প্রাকৃতিক বৃষ্টির মতো পানি ছিটিয়ে সেচ দেওয়া হয়। বৈদ্যুতিক/ ডিজেল/ সোলার চালিত পানির পাম্পের সাহায্যে পাইপ লাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রেশারে পানি প্রবাহিত করা হলে স্প্রিংলার হেড (Sprinkler Head) পানির প্রেশারে ঘুরতে থাকে এবং ক্ষুদ্রাকার ফোটায় বৃষ্টির মতো পানি ছিটিয়ে সেচ দিয়ে থাকে। বিশেষভাবে পানির পাম্প, পাইপিং সিষ্টেম ও স্প্রিংলারের অবস্থান এমনভাবে ডিজাইন করতে হয় যেন সেচের পানি জমি বা বাগানের সকল গাছে সমানভাবে পৌঁছুতে পারে।

sprinkler irrigation system

এই পদ্ধতি সেটআপ করার প্রয়োজনীয় যন্ত্রাংশ:

Buy Sprinkler Irrigation Products

সেচের পানির উৎস:

সামগ্রিকভাবে ভূগর্ভস্থ পানির উৎস, নদী-নালা, খাল-বিল, পুকুর ইত্যাদি যেকোন জলাশয় থেকে পানি সরবারহ করা যায়। তবে পানির লাইনে একটি পানির ফিল্টার যুক্ত করলে স্প্রিংলার হেড (sprinkler head) দীর্ঘদিন ভালো থাকে।

স্প্রিংলার ইরিগেশান সিষ্টেমের সুবিধা:

  • মূলত: আধুনিক স্প্রিংলার ইরিগেশান পদ্ধতিতে (Sprinkler Irrigation System) ফল-ফুল, সবজি সহ সব ধরনের ফসলের জমি/ বাগানে পানি সেচ দেওয়ার মাধ্যমে মূল্যবান সময়, পানি ও লেবার খরচ সাশ্রয় করা সম্ভব হয়।
  • সমতল, অসমতল, আঁকা-বাঁকা, উচু-নিচু পাহাড়ি ঢাল সহ যেকোন ধরনের ভুমিতে সমহারে ও সমানভাবে পানি ছিটানো যায় এবং পানির সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করা যায়।
  • কম সময়ে, কম পরিশ্রমে অধিক জায়গা জুড়ে সেচ প্রদান করা যায়।
  • প্রয়োজন অনুযায়ী সমহারে ও সমানভাবে পানি ছিটানোর ফলে ৩০-৪০ ভাগ ফলন বৃদ্ধি পায়।
  • অধিক ফসল ঘনত্বে সেচ দেওয়া তুলনামুলক সুবিধাজনক, মাটির সংকোচন রোধ করে।
  • স্প্রিংলার ইরিগেশান পদ্ধতি (Sprinkler Irrigation System) মাটির ক্ষয় রোধ করে ফলে ফসল উৎপাদনের জন্য অধিকতর ভুমি ব্যবহার করা যায়।
  • কোনো ধরনের বাঁধ নির্মাণ ছাড়াই ভুমি সংরক্ষণ করা যায়।
  • এই সেচ ব্যবস্থা পরিচালনা করা সহজ ও প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়।
  • প্রয়োজনে সেচের পানি পরিমাপ করা যায়।
  • পানিতে মিশিয়ে সার, বালাইনাশক ও কীটনাশক ছিটানো যায়।

Buy Sprinkler Irrigation Products

স্প্রিংলার ইরিগেশন সিষ্টেমের (SPRINKLER IRRIGATION SYSTEM) স্থায়ীত্ব:

এই পদ্ধতি (Sprinkler Irrigation System) একটি টেকসই দীর্ঘমেয়াদি সেচ পদ্ধতি, একবার সেটআপ করলে সাধরনত: ১৫২০ বছর অনায়াসে ব্যবহার করা যায়। তবে পানির পাম্প/মোটর এবং স্প্রিংলারের নিয়মিত যত্ন পরিচর্যার উপর এই সেচ পদ্ধতির মেয়াদ কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে।

স্প্রিংলার ইরিগেশন সিষ্টেম স্থানান্তর করার সুবিধা:

এই সেচ ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। তবে সেক্ষেত্রে পানি প্রবাহের পাইপ লাইন মাটির উপর দিয়ে সেটআপ করলে স্থানান্তর করা সহজ হয়। স্প্রিংলার (sprinkler) হেড এবং রাইজার ষ্ট্যান্ড (riser stand) মাটির উপরই থাকে, এটি প্রয়োজনমতো যেকোন স্থানে সরিয়ে নেওয়া যায়।

স্প্রিংলার ইরিগেশন সিষ্টেম সেটআপ করার খরচ:

স্প্রিংলারের ধরন ও ক্ষমতা, স্প্রিংলার হেডের (sprinkler head) সংখ্যা, পানির মোটর বা পাম্পের ক্ষমতা, পাইপের আকার ও ধরন এবং এই সিষ্টেম সেটআপ করার খরচ ইত্যাদি জমি বা বাগানের পরিমাপ, মাটি ও ফসলের ধরন, গাছের আকৃতির উপর ভিন্ন, ভিন্ন হয়ে থাকে। যেহেতু স্প্রিংলার ইরিগেশন সিষ্টেম (Sprinkler Irrigation System) একটি আধুনিক প্রযুক্তি নির্ভর সেচ প্রদ্ধতি এটি সেটআপ করার প্রাথমিক খরচ তুলনামূলক ভাবে একটু বেশি, তবে এই খরচ একবারই করতে হয়। এর দীর্ঘমেয়াদি ও বিভিন্ন ধরনের সুবিধার কথা বিবেচনা করলে প্রচলিত সেচ ব্যবস্থার তুলনায় স্প্রিংলার (sprinkler) ইরিগেশন সিষ্টেমের খরচ অনেক কম।

Similar Posts

  • আধুনিক সেচ ব্যবস্থার অর্থনৈতিক প্রভাব

    বাংলাদেশের কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই খাতে আধুনিক সেচ ব্যবস্থার প্রবর্তন কৃষির উৎপাদনশীলতা, কৃষকের আয় এবং জাতীয় অর্থনীতিতে বিস্তৃত প্রভাব ফেলছে। আগে যেখানে কৃষি ছিল ঋতু ও বৃষ্টিনির্ভর, এখন সেখানে  ড্রিপ, স্প্রিংকলার ও স্মার্ট সেচ প্রযুক্তি smart irrigation in agriculture এনে দিয়েছে দক্ষতা, সময় সাশ্রয় এবং অধিক ফসল উৎপাদনের সুযোগ।  এই ব্লগ পোস্টে আলোচনা করা হবে আধুনিক সেচ ব্যবস্থার অর্থনৈতিক প্রভাব, বাংলাদেশের কৃষি খাতে আধুনিক সেচ প্রযুক্তির আর্থ-সামাজিক প্রভাব sustainable farming in Bangladesh, কর্মসংস্থান, উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং রপ্তানি সক্ষমতার দিকগুলো। 🔍 আধুনিক সেচ ব্যবস্থা কী? আধুনিক সেচ বলতে বোঝায় এমন সেচ পদ্ধতি যেখানে পানির অপচয় কম, পানি নির্দিষ্টভাবে গাছের শিকড়ে পৌঁছে, এবং অটোমেশন ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তি যেমন: ড্রিপ ইরিগেশন (ফোঁটা ফোঁটা পানি) – drip irrigation…

  • Rampal Irrigation System Network

    Client Name: Bangladesh India Friendship Power Company Ltd. (BIFPCL), Rampal, Bagerhat. Project Site: Adjacent Township area of BIFPCL. Name of works: Supply and Installation of Irrigation System Networks. Work Description: Completion and handling of the entire irrigation systems, including but not limited to, supply and installation of all materials as per the drawing and technical specifications of BIFPCL. Detail Works: Irrigation Methods: Drip Irrigation and Sprinkler (Raingun) Irrigation System. Main Line: 100mm HDPE Pipe, Total Length: 1104 meters Sub-main Line: 75mm HDPE Pipe, Total Length: 6606 meters Drip Irrigation System Drip Irrigation Line: 16mm LDPE Pipe, Total Length: 16,800 meters Drip Extension Line: 4/7mm Tube, Total Length: 5,950 meters Drippers: 2 LPH and 4 LPH, Total Quantities: 21,200 pcs Sprinkler Irrigation System Sprinkler (Raingun): 1.5″…

  • Key features of our products (sprinkler irrigation system):

    Durability: Ionex Agro Technology’s high-quality sprinkler irrigation products are built to withstand outdoor conditions and regular use. They are made from durable materials such as corrosion-resistant metals or UV-stabilized plastics that can endure exposure to sun, rain, and other environmental elements without degrading or malfunctioning. Precise Water Distribution: Our sprinkler irrigation products are reliable, provide precise and uniform water distribution across the desired area. They have well-designed nozzles or heads that ensure consistent spray patterns and coverage, minimizing dry spots or excessive water runoff. Adjustable Features: Our high-quality sprinkler irrigation products often offer adjustable features to accommodate different watering needs. These features may include adjustable spray patterns, flow rates, and throw distances, allowing users to customize the irrigation system to suit specific plant types or…

  • স্মার্ট ইরিগেশন

    স্মার্ট ইরিগেশন, বাংলাদেশের কৃষিতে নতুন অধ্যায় ভূমিকা বর্তমান বিশ্বে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার দ্রুত গতিতে বাড়ছে। বাংলাদেশের কৃষকরাও এখন ধীরে ধীরে আধুনিক কৃষি প্রযুক্তির দিকে ঝুঁকছেন। সেই ধারাবাহিকতায় স্মার্ট ইরিগেশন বা বুদ্ধিমান সেচ ব্যবস্থা আমাদের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। ড্রিপ ইরিগেশন কিট ক্রয় করতে ভিজিট করুন স্মার্ট ইরিগেশন কী? এটি একটি আধুনিক সেচ পদ্ধতি, যা স্বয়ংক্রিয় সেন্সর, ওয়েদার ডেটা, মাটি ও ফসলের অবস্থা বুঝে পানির ব্যবহার নিয়ন্ত্রণ করে। এতে পানি সাশ্রয় হয়, ফসলের উৎপাদন বাড়ে এবং জমির ক্ষয়রোধ হয়। কেন স্মার্ট ইরিগেশন দরকার? ১. পানি সাশ্রয় বাংলাদেশে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত হ্রাস পাচ্ছে। এ পদ্ধতির ইরিগেশন সঠিক সময়ে প্রয়োজনীয় মাত্রায় পানি সরবরাহ করে পানির অপচয় রোধ করে। ২. উৎপাদন বৃদ্ধি সঠিক সময়ে পানিপ্রদান নিশ্চিত করায় গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং ফলন বাড়ে। ৩….

  • DRIP IRRIGATION SYSTEM

    ড্রিপ ইরিগেশান সিষ্টেম কি? ড্রিপ ইরিগেশান সিষ্টেম (Drip Irrigation System) আশানুরুপ ফসল উৎপাদনে গাছের জন্য প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় সরবরাহ করার সবচেয়ে কার্যকর পানি সেচ পদ্ধতি। এ পদ্ধতিতে ফোঁটায়, ফোঁটায় পানি সঠিক পরিমাণে ও সঠিক সময়ে ঠিক গাছের গোড়ায় প্রয়োগ করা হয়, ফলে সময়মতো গাছের জন্য প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান সঠিকভাবে সরবরাহ করা সম্ভব হয়, এতে অধিক ফলন নিশ্চিত করা করা যায়। এই পদ্ধতিতে কৃষক অল্প সময়ে সার, শ্রমিকের মজুরি ও বিদ্যুৎ খরচ কমিয়ে অধিক ফসল উৎপাদনে সক্ষম হয়। ড্রিপ ইরিগেশান সিষ্টেম কিভাবে কাজ করে? পাইপ বা ড্রিপ লাইনে সংযুক্ত ছোট ছোট ড্রিপার নজেলের মাধ্যমে পানি সমস্ত বাগানের গাছের গোড়ায়, গোড়ায় সরবরাহ করা হয়। এক-একটি ড্রিপার সম-পরিমাণ পানি ফোঁটায়, ফোঁটায় সমভাবে বাগানের সব গাছের গোড়ায় প্রয়োগ করার ফলে বাগানের সকল গাছ…